ঢাকাThursday , 18 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে শিক্ষার্থীদের মাঝে দলিত সংস্থার সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 August 2022, 22:02

বড়দল প্রতিনিধি : আশাশুনির বড়দলে দলিত সংস্থার পক্ষ হতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়দল মিশন হলরুমে রেভা ফাদার ফিলিপ মন্ডলের সভাপতিত্বে এ সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সহায়তা বিতরণ উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
বিশেষ অতিথি ছিলেন এডমিন একাউন্টস আফিসার চন্দ্র শেখর মজুমদার, প্রকল্প ব্যবস্থাপক নিরাজ্ঞান বর্মন। প্রকল্প পরিচালক এ এইচ ফারুকের সঞ্চালনায় ও সোশ্যাল মবিলাইজার বরুণ গাইনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে হেলথ মবিলাইজার রুহিনী সরকার, দলিত শিশু শিক্ষা স্কুল কমিটির সভাপতি জ্যাকবআাচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীকে ৩০০ টাকা করে, ৭ম শ্রেণির ছাত্রছাত্রীদের ৩৬০ করে ও ৮ম, ৯ম ও ১০ শ্রেণির ছাত্রছাত্রীদের ৪২০ টাকা করে মোট ৫৬ জনকে ২০ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *