কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ইঞ্জিন ভ্যানের নীচে চাপা পড়ে চার বছর বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মোঃ আলিফ (৪)। সে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে শিশুটি খেলা করার সময় বাড়ির বাইরে রাস্তায় চলে যায়। এসময় দ্রæতগতির একটি ইঞ্জিনভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় শিশুটিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা রুজু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া ইঞ্জিনভ্যান চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
