ঢাকাTuesday , 16 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় বন বিভাগের অভিযানে ৩টি নৌকা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 August 2022, 21:40

কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ৩ টি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল ও কাঁকড়া উদ্ধার করা হয়।

জানা গেছে ১৬ আগস্ট রাত ২ টার দিকে আয়শার ভারানী ও নাটুয়া ভারানিয়া এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকা, কাঁকড়াসহ অবৈধ জাল জব্দ করে। তবে অভিযান জানতে পেরে অসাধু জেলেরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, খুলনা রেঞ্জের অধীনস্থ সব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। আটক জাল, নৌকা ও কাঁকড়ার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *