ঢাকাWednesday , 3 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে কালিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 August 2022, 21:49

নিজস্ব প্রতিনিধি: “মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই ¯েøাগানকে সামনে রেখে কালিগঞ্জের হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়। তিন শতাধিক ছাত্রী ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণকালে সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, মাক্স পরিধান করুন সুস্থ থাকুন। স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করে বাইরের কাজ করুন।

সরকারি নির্দেশ মেনে চলুন, নিজে ও অন্যকে সুরক্ষা থাকার সাহায্য করুন। করোনার ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানাচ্ছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে উন্নতমানের এ মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে এ মাস্ক বিতরণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত: করোনা মহামারির শুরু থেকে বিন্দু নারী উন্নয়ন সংগঠন স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থাসহ সচেতনমূলক ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *