ঢাকাTuesday , 2 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে শার্শায় ১০ টি স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেল সহ ১ চোরাকারবারী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 August 2022, 22:17

শার্শা যশোর প্রতিনিধি : যশোরের শার্শা কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ টি সোনার বারসহ হাসানুজ্জামান নামক ১ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (২আগস্ট) সকাল ১০ টার সময় মোটরসাইকেলসহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত আসাসি হাসানুজ্জামান (২২), পিতা-মো. মাহবুবুর রহমান, বাসা পুটখালী গ্রামে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামে বালুন্ডা হতে জামতলায় তল্লাশি অভিযান পরিচালনা করে।

উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ মোঃ হাসানুজ্জামান স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান, রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ চোরাকারবারি রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিজান অব্যাহত থাকবে।

আটককৃত ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ০১টি মোটর সাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪,৫০,০০০/-(চুরাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের বার এবং মোটর সাইকেল শার্শা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *