ঢাকাMonday , 1 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী ইউপির দফাদার রমাকান্ত মন্ডল অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 August 2022, 22:38

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের দফাদার রমাকান্ত মন্ডলকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম মোল্লা। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সোমবার (০১ আগস্ট) বিকাল ৫ টায় সম্প্রতি ঘটে যাওয়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের ব্রজেন্দ্র নাথ মিস্ত্রির স্ত্রী তৃপ্তি রাণী মিস্ত্রির কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকে হাজির করে বিচারকার্য সম্পন্ন করার প্রাক্কালে চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা চুরির দায়ে অভিযুক্ত দুলাল মৃধা (৫০) কে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে কিছুক্ষণ বিশ্রামে রাখতে বলেন।

তবে চেয়ারম্যানের নির্দেশকে ব্যত্যয় ঘটিয়ে অত্র ইউনিয়ন পরিষদের দফাদার রমাকান্ত মন্ডল ও সাবেক গ্রাম পুলিশ মো. আব্দুল চৌকিদার দু’জনে মিলে পরিষদের দ্বিতীয় তলায় নিয়ে দুলাল মৃধাকে বেধড়ক মারপিট এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে জখম করেন। এঘটনায় পরিষদে উপস্থিত শতাধিক নারী পুরুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সকলেই এই ঘটনার সাথে জড়িত দফাদার রমাকান্ত মন্ডল ও আব্দুল চৌকিদারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং আর কখনো তারা দু’জন যেন পরিষদ অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। এসময় ক্ষুব্ধ জনসাধারণকে শান্ত করে চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আব্দুল চৌকিদার নামে পরিষদে কোন গ্রাম পুলিশ নেই। আর রমাকান্ত মন্ডলকে এই মুহ‚র্তে তার গ্রাম পুলিশের পোশাক খুলে পরিষদের বাইরে যাওয়ার নির্দেশ দিয়েছি। তাদের এই মুহ‚র্তে ইউনিয়ন পরিষদে থাকার আর কোন অধিকার নেই। এই আদেশের সময় অত্র পরিষদে আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ, ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *