ঢাকাFriday , 29 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ কৃষ্ণনগরে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 July 2022, 22:08

কৃষ্ণনগর কালিগঞ্জ, প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৯ শে জুলাই শুক্রবার বিকাল ৪ টার সময় কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট। উক্ত ফুটবল টুর্নামেন্ট একদিকে ছিল বরিশাল ফুটবল একাদশ অপর দিকে ছিল খুলনা ফুটবল একাদশ। খেলাটি উদ্ভাধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা এ ডিসি গাজী আরিফুর রহমান ।খেলাটি ২-১ গোলে খুলনা ইজাজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হন । চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ীদের হাতে তুলে প্রধান অতিথি গাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক, কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাইদ মেহেদী, কালিগঞ্জ উপজেলার সহকারী ভুমি রোকনুজ্জামান , কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান,কালিগঞ্জ উপজেলার ভাইেস চেয়ারম্যান শেখ নাজমুল হাসান।এছাড়া কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন। এছাড়া কৃষ্ণনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচলনা সোহানা খাতুন,সহকারী আরিফা খন্দকার, সুরুভী । খেলাটি আয়োজন করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *