ঢাকাThursday , 28 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 July 2022, 22:12

নিজস্ব প্রতিনিধি : ‘হেপাটাইটস রেগের চিকিৎসাসেবা পৌঁছে যাক সবার কাছে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২ পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মিজানুল হক।

ডা. প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে হেপাটাইটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা নিয়ে বিশদ আলোচনা করেন এমওডিসি ডা. মো. আব্দুর রহমান, ডা. ফরহাদ হোসেন, ডা. মিনাক কুমার বিশ্বাস, ডা. এস এম নাঈম হোসেন নয়ন, এসআই জি এম গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। সভায় সিনিয়র স্টাফ নার্স ও অন্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *