ঢাকাThursday , 28 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সাংবাদিকদের সাথে সাব রেজিস্ট্রারের মতবিনিময় সভা


July 28, 2022 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১ টায় আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় করেন।
প্রেস ক্লাবের সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাব রেজিস্ট্রার কাজী নজরুল ইসলাম বলেন, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমি ও আমার অফিস শতভাগ দুর্নীতি মুক্ত। সাংবাদিক ভাইয়েরা আপনারা দেশের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সর্ব সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। আমরাও পারস্পরিক সহাবস্থানে থেকে দেশকে সোনার বাংলা গড়ে তুলতে চাই।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন।
সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাংবাদিক শেখ বাদশা, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা, ডিড রাইটার রাবিদ মাহমুদ চঞ্চল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।