ঢাকাWednesday , 27 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোর আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2022, 23:05

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে ২য় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আকাশ হোসেন (১৮) নামে এক লম্পট কিশোরকে আটক করেছে থানা পুলিশ। সে ওই গ্রামের তোয়েব আলী সানার ছেলে।

বুধবার (২৭ জুলাই) বিকাল ২.৩০ টায় দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে। শিশুটির বয়স সাত বছর সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
শিশুর মা বলেন, আমি মেয়েটাকে দিয়ে কিছু মাছ পার্শ্ববর্তী তার ফুফুর বাড়ি ফ্রিজে রাখার জন্য পাঠাই। কিছু সময় পরে লোকজন আমাকে খবর দেয় যে তোমার মেয়ের সাথে আম বাগানে খারাপ ব্যবহার করা হয়েছে। সাথে সাথে আমরা পুলিশকে খবর দেই।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আনোয়ারা খাতুন জানান, বাড়ির পাশে আম বাগান থেকে শিশুটির চিল্লাচিল্লি শুনে আমি সেখানে যেয়ে দেখি ছেলেটি শিশুটির সাথে অসদাচরণ করছে। আমি যাওয়ার সাথে সাথে সে সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আশপাশে তল্লাশি চালিয়ে এএসআই হাবিবুর রহমান লম্পট আকাশকে গ্রেফতার করেন।
এস আই সিয়াবুল ইসলাম বলেন শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং আশপাশে তল্লাশি চালিয়ে লম্পট আকাশ হোসেনকে গ্রেফতার করেছি। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *