ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 22:09

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ফ্রেন্ডশিপ, বারসিক, রূপান্তর, ডিআরআরএ, সুশীলন, এনজিএফ, লিডার্স, সিসিডিবি, অগ্রগতি, নবলোক, ইসলামিক রিলিফ, আরএসএফ, সিডিও, ডব্লিওএফপিসহ বিভিন্ন এনজিও’র সহযোগিতায় একটি র‌্যালি বের হয়। সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে আসে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নজিম উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, এনজিও সমন্বয় কমিটির সভাপতি আক্তারুজ্জামান শিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও সমন্বয় কমিটির সম্পাদক গাজী আল ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *