ঢাকাWednesday , 27 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার’র সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2022, 22:51

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সাথে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউতে জেলা নাগরিক কমিটির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।

নেতৃবৃন্দরা বলেন, আমরা যে খাদ্য খাচ্ছি সবই ভেজাল মিশ্রিত। ভেজাল খাদ্য খেয়ে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আমরা রোগগ্রস্থ হয়ে পড়ছি। আমাদের কে ভেজাল খাদ্য থেকে সাবধান থাকতে হবে। নেতৃবৃন্দরা আরও বলেন, চিংড়ী মাছ উৎপাদিত পণ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য, এটি জেলার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সাড়া দিয়েছে। চিংড়ী মাছ পুশ থেকে বিরত থাকতে হবে তাহলে আমরা অর্থনৈতিতে সমৃদ্ধির সুনাম ধরে রাখতে পারবো। ভোক্তা অধিকার সহকারি পরিচালক নাজমুল হাসান নাগরিক কমিটির নেতৃবৃন্দের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, আমরা মাংস ব্যবসায়ী সমিতি, হোটেল ব্যবসায়ী সমিতি, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সমিতির সাথে সচেতনমূলক সভা করে তাদেরকে সচেতন করার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে এটাকে নিয়ন্ত্রন করব। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান নাগরিক কমিটির নেতৃবৃন্দের বক্তব্য অত্যন্ত ধৈর্য্যরে সাথে শোনেন। এ বিষয়ে তিনি বলেন, আমরা যদি নিরাপদ খাদ্য খাই তাহলে সুস্থ থাকব। ভেজাল যুক্ত খাদ্য পরিহার করতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে এটা নিয়ন্ত্রন করা সম্ভব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রাসেল, মীর তাজুল ইসলাম রিপন, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মুছা করিম, মোহাম্মদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাকিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *