ঢাকাWednesday , 27 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় এক শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2022, 22:48

নিজস্ব প্রতিনিধি; বৈদ্যুতিক লাইনের সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাইফুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বড় খামার গ্রামের ইসমাইল কারিকরে ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের বেসরকারি কর্মী হিসেবে কাজ করতো সাইফুল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সে ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পাশে একটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলো। এ সময় শর্ট সাকিটের ফলে নীচে পড়ে যেয়ে সে মারাত্বত জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ অধিকারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *