ঢাকাWednesday , 27 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নির্বাচন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 July 2022, 22:40

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর ত্রি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর ব্যবস্থাপক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ এর নির্বাচনী ফলাফল সমবায় সমিতি বিধিমালা ২০০৪ ধারা ৩২ (১) বিধি মোতাবেক নির্বাচন কমিটির সভাপতি জিয়াউর বিন সেলিম যাদু স্বাক্ষরিত এ নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, নির্বাচনে প্রত্যেক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় বিনা প্রদিদ্বন্দিতায় সভাপতি- পদে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ হোসেন, সহ-সভাপতি পদে মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ পদে মো. মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সদস্য পদে কাজী আক্তার হোসেন, মো. মাসুদ রানা, মো. মিজানুর রহমান, অমিত কুমার ঘোষ ও মো. আল-মামুন। এই নব-নির্বাচিত কমিটি আগামী ৩ বছর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর দায়িত্ব পালন করবে। নব-নির্বাচিত কমিটি ঘোষণা করার সাথে সাথে ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর সদস্যরা নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *