ঢাকাWednesday , 27 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহের র‍্যালী ও আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 27 July 2022, 22:25

ডেস্ক রিপোর্ট : শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সকাল দশটায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী মৎস্য সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে তিন খাতে পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে ছিল কাঁকড়ার পোনা উৎপাদনে অবদান রাখার জন্য নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন কাঁকড়ার পোনা তৈরির হ্যাচারীকে পুরস্কার প্রদান করেন। যথাক্রমে সফল চিংড়ি চাষীকে ও সফল মৎস্য চাষী পুরস্কার প্রদান করা হয়। নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সংস্থার ক্ষুদ্রঋণ কর্মকর্তা পরিচালক আলমগীর কবির ও হ্যাচারীর পরিচালক মাসুদুল হক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাঁকড়া উৎপাদনে অবদান রাখার জন্য নওয়াবেকী গনমূখী ফাউন্ডেশনের কাঁকড়া হ্যাচারি কর্মকর্তাদের সাধুবাদ প্রদান করে এবং সকলের মঙ্গল কামনা মধ্য দিয়েই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *