ঢাকাTuesday , 26 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শুটারগানসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 July 2022, 22:37

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগানসহ আহসানউল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাতে দেবহাটার পারুলিয়া থেকে তাকে আটক করা হয়। আটক যুবক কালিগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতেয়াক আহমেদ জানান,পারুলিয়াতে মাদক ক্রয়-বিক্রয়কারীদের ধরতে ভোর রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরকারবারীরা পালিয়ে যায়। তবে ওয়ান শ্যুটার গানসহ হাতেনাতে আটক হন আহসানউল্লাহ। এসময় তার ব্যবহৃত ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত যুবককে মঙ্গলবার দুপুরে দেবহাটায় থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *