ঢাকাTuesday , 26 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় কুইজ প্রতিযোগিতায় জেলার শীর্ষে নলতার আল-হেরা মাদ্রাসার সাদিক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 July 2022, 22:21

নিজস্ব প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার প্রথম ও একমাত্র এবং সারাদেশের প্রতিযোগিদের মধ্যে ৩৪তম স্থান অর্জন করেছে কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতার আল-হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসার ২য় শ্রেণীর মেধাবী ছাত্র সাইফুদ্দিন সাদিক।
সাইফুদ্দিন সাদিক কালিগঞ্জের রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৪ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের হাত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে প্রদত্ত সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করে।
পরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন সাইফুদ্দিন সাদিকের পিতা আব্দুস সাত্তার।
জাতীয় পর্যায়ে তার এই পুরস্কার অর্জনে আল-হেরা প্রি-ক্যাডেট মাদ্রাসার সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *