ঢাকাMonday , 25 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে ফলোআপ প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 July 2022, 22:20

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হাপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডবিøউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখ রোজ সোমবার ম্যানগ্রোভ সভাঘর, সাতক্ষীরাতে বৃষ্টির পানি সংরক্ষণ করার কৌশল বিষয়ে ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বৃষ্টির পানি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে পৌরসভার পক্ষে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। পানি ও স্যানিটেশন উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা খাতুন, সেলিনা খাতুন, তহুরা খাতুন, মোঃ শাহাজাহান কবির, মোঃ রুহুল আমিন, শাহানারা পারভীন, মোস্তাক আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য। কনজুমার গ্রæপ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাতী রায়, ইভা পারভীন, রেজওয়ান আক্তার লিলি, শান্তা পারভীন। নন্দিতা রানীর দত্ত ও মোছাঃ রোকসানা পারভীন’র ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পরিচালনা করেন সংস্থা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *