ঢাকাSunday , 24 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2022, 21:39

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। রোববার সাতক্ষীরা সার্কিট হাউজে বেলা ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন এই তদন্ত শুরু করেন।

এর আগে ১৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস এক বার্তায় প্রধান নির্বাহী নাজিম উদ্দীন ও সাক্ষী বিরাজ হোসেনসহ ১১জনকে উক্ত স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অবহিত করেন। যথা সময়ে সাক্ষী বিরাজ হোসেনের সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং একটানা আড়াই ঘন্টা তদন্তকারি কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

উল্লেখ্য, প্রধান নির্বাহী নাজিম উদ্দীন সাতক্ষীরা পৌরসভায় যোগদানের পর থেকে মেয়র ও কাউন্সিলরা বিভক্ত হয়ে বিরোধে জড়িয়ে পড়ে। এছাড়াও তার বিরুদ্ধে অফিসে বসে মাদক সেবন, সরকারি গাড়িতে করে মাদক বহন, বিভিন্ন কর্মচারীদের চাকরি হারানোর ভয় দেখিয়ে অনৈতিকভাবে অর্থ সংগ্রহ, ফাঁস করলে ক্রস ফায়ারে দেওয়ার হুমকীর পাশাপাশি মাষ্টাররোলে কর্মরত কয়েকজনকে অব্যাহতি দেন। এসব ঘটনায় মন্ত্রণালয়ে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর এই তদন্ত শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *