ঢাকাSunday , 24 July 2022
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

গাবুরায় এক মহিলাকে কুপিয়ে হত্যা

admin
July 24, 2022 8:24 am
Link Copied!

আল-হুদা মালী গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি: গাবুরায় মধ্যরাতে এক মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ জুলাই) প্রথম প্রহরের আনুমানিক রাত ১টার দিকে গাবুরার ৯নং সোরা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাসূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ৯নং সোরা গ্রামের খালেক গাজীর ছেলে ইসমাইল গাজীর স্ত্রী। নিহতের মেঝো জা পারুল জানান, নিহত নারী তাসকিয়া খাতুন তার সেঝো দেবরের স্ত্রী। সংসারে অভাব অনাটনের কারণে আমার দেবর বিভন্ন জেলায় দিন মজুরের কাজ করেন। তার দুই ছেলে আছে। বড় ছেলেটা ক্লাস থ্রি তে পড়ে। ছোট ছেলের বয়স তিন বছরের মত। তিনি আরো জানান, রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। তাই শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটি খাটের উপর বসে কাঁদছে। তিনি জানান, এমন সময় আমার বড় ভাসুর আমাকে বলেন তাসকিয়া বাথরুমে গেছে কি’না দেখতে। কিন্তু বাথরুমে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়া বাইরে শোয়া অবস্থায় আছে। অনেক রক্ত। সাথে সাথে আমি চিৎকার দিয়ে আমার ভাসুরকে ডাকি। পারুল আরো জানান, তার বড় ভাসুর তাসকিয়ার অবস্থা দেখেই বলে ওঠেন এটা সাহেবের কাজ। তবে সাহেবের সম্পর্কে তারা বিস্তারিত বলেননি। শ্যমনগর থানা পুলিশ ঘটনাস্থলে আছেন। হত্যার রহস্য উন্মোচনে কাজ করছেন বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।