ঢাকাSaturday , 23 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযায় হাজারো মানুষের ঢল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2022, 22:50

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সুলতানপুর পিএন হাইস্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা শরীক হয়ে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার মুসুল্লী ও আত্মীয়-স্বজনরা নামাজে জানাযায় উপস্থিত ছিলেন।

নামাজে জানাযায় ইমামতী করেন সুলতানপুর বড় বাজার জামে মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক। উল্লেখ্য, শেখ কামরুল হক চঞ্চল শনিবার (২৩ জুলাই) অনুমান বিকাল সাড়ে ৪টায় সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। নামাজে জানাযা শেষে সুলতানপুরস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *