ঢাকাFriday , 22 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মোবাইল আউটরিচ প্রকল্পের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 July 2022, 22:09

প্রেস বিজ্ঞপ্তি : মোবাইল আউটরিচ প্রকল্পের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আল-বারাকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে দু’দিনব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী হয়। কারিতাস খুলনা অঞ্চলের আওতায় জিআইজেড, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান কর্পোরেশনের অর্থায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় কর্মশালায় পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ।

মোবাইল আউটরিচ প্রকল্পের ফিল্ড অফিসার প্রতাপ সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জিআইজেড’র এ্যাডভাইজার টেকনিক্যাল মনিটরিং এন্ড কোর্ডিনেশন রতন মানিক সরকার, পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিতহ মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, পৌরসভার সচিব মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর রবিউল আলম, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী বন্যা সরকার, অফিস সহকারী মো. শাহিনুজ্জামান, মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলিটেটর সোহাগ ইম্মানুয়েল নাগ প্রমুখ। কর্মশালায় পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুরের ১, ২ ও ৩ নং কলোনীর মোবাইল আউটরিচের ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সমাজসেবা অধিদপ্তর, পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সরকারি সেবা সমূহ সম্পর্কে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *