ঢাকাThursday , 21 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবাররা ঘরের চাবি ও দলিল পেয়ে বেজায় খুশি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 July 2022, 22:16

মাহফিজুল ইসলাম আককাজ : সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই ¯েøাগানে বৃহস্পতিবার (২১ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় সাতক্ষীরা প্রান্তে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সফি উদ্দিন শফি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুুখ।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২১ জুলাই বৃহস্পতিবার সারা দেশে মোট ২৬ হাজার ২২৯টি একক গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাতক্ষীরা জেলায় ৪৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলায় ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের বাড়ি প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ভূমিহীন পরিবারগুলো তাদের কাঙ্খিত স্বপ্নের বাড়ি পাচ্ছেন। সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত সনাক্তকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে ১ম, ২য় ও তয় পর্যায়ে মোট ২ হাজার ৫৮২টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ বারের মতো ভূমিহীন ও গৃহহীন পরিবাগুলোর মধ্যে একই সঙ্গে এই বিপুল সংখ্যক গৃহ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গৃহহীন মানুষের সমস্যা মোকাবেলায় কীভাবে এগিয়ে যাচ্ছে এটি তার ইঙ্গিত দেয়।

সরকারি নীতিমালা অনুসরণ পূর্বক ২১ জুলাই ২০২২ ইং তারিখে সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেবহাটা ও কালিগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *