ঢাকাThursday , 21 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের ব্যবস্থাপনায় ৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 July 2022, 22:08

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে ভাঁদড়া ফুটবল মাঠে ভাঁদড়া বাউকোলা স্পোটিং ক্লাবের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের সার্বিক ব্যবস্থাপনায় ভাঁদড়া বাউকোলা স্পোটিং ক্লাবের সভাপতি মাস্টার রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, মো. গোলাম মোর্শেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আল, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, বৈকারী ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার রহমান জুলু প্রমুখ। ভাঁদড়া ফুটবল মাঠে ৮দলীয় পদ্মাসেতু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘোনা স্পোটিং ক্লাব বনাম মাধবকাটি সুলতান ডটকম।

খেলায় মাধবকাটি সুলতান ডটকমকে ২-০ গোলে হারিয়ে ঘোনা স্পোটিং ক্লাব জয়লাভ করে। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান এবং সহকারি রেফারী ছিলেন ইসমাইল হোসেন ও একরামুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *