ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নাশকতা মামলার দুই আসামিসহ ৬জন গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 21:39

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে নাশকতা মামলার দু’জন ও ওয়ারেন্টের চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতার নাশকতা মামলার আসামিরা হলো উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত গহর আলীর ছেলে রুহুল আমিন ও তারালী ইউনিয়নের পাইকাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে জামিরুল ইসলাম।
এছাড়া গ্রেফতার ওয়ারেন্টের আসামিরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে আবুল কাশেম, কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম ঢালী, একই এলাকার মনসুর আলীর ছেলে মোহাম্মদ আলী, বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে হামিদ হোসেন। শনিবার সকালে আসামিদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *