ঢাকাWednesday , 20 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 July 2022, 22:35

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সমাজসেবা অধির গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মালতি রানী, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ব্র্যাকের জেলা ব্যাবস্থাপক হুমায়ুন কবির, ব্র্যাক এ্যাসোসিয়েট অফিসার সামছুন্নাহার পারভীন প্রমুখ। এসময় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ও অভিভাবকদের বাল্যবিবাহের কুফল নিয়ে বেশি বেশি সচেতন করার কথা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *