ঢাকাWednesday , 20 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বামী ও স্ত্রী মারামারির এক পর্যায়ে স্ত্রীর ধাক্কায়: প্রাণ গেল স্বামীর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 July 2022, 21:47

শার্শা যশোর প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় স্বামীর মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে স্বামী শাহিন হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী খাদিজা খাতুন (২০)কে আটক করেছে শার্শা থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) উপজেলার সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহিন ছিলেন একজন মাদকসেবী। মাদক সেবন করে প্রায় স্ত্রী খাদিজা খাতুনকে মারধর করতো। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকে। এসময় মারধর বাঁচাতে শাহিনকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে শাহিন। পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে গেলে সে মারাতœক আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি মহোদয়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *