ঢাকাMonday , 18 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মায়ের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 July 2022, 22:04

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কৃতিসন্তান একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৮টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মনুয়ারা খানম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পাশাপাশি কিডনি জটিলতায়ও ভুগছিলেন।

গত ১৭ জুলাই আফজাল হোসেনের পিতা ডাঃ আলী আরশাফের মৃত্যুবার্ষিকী ছিল। আর এই দিনে মনুয়ারা খানম ইন্তেকাল করেন। খ্যাতিমান অভিনেতার মা মৃত্যুকালে ২ পুত্র এক কন্যাসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরপারে পাড়ি জমান। এদিকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহনে সোমবার বাদ আসর পারুলিয়া সেড মসজিদ ঈদগাহ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমা মনুয়ারা খানমকে দাফন করা হয়। খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মাতার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *