ঢাকাMonday , 18 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর সুস্থতা কামনায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 July 2022, 21:31

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহŸায়ক, এনটিভি’র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তরের সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী অসুস্থতাজনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্বাসকষ্ট, কিডনিতে সমস্যা, ফুসফুসে পানি জমাসহ হার্টের নানা সমস্যায় বেশ কিছুদিন যাবত ভুগছেন এই প্রবীণ সাংবাদিক।

প্রবীণ এই সাংবাদিকের আশু সুস্থতা কামনা করেছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক এর কলারোয়া সংবাদদাতা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, সিনি:সহ-সভাপতি দৈনিক খোলা কাগজ ও দৈনিক সাতঘরিয়ার কলারোয়া প্রতিনিধি এস.এম জাকির হোসেন, এম.এ কাসেম, যুগ্ন-সম্পাদক দৈনিক আমাদের সময়ের কলারোয়া প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, যুগ্ন-সম্পাদক দৈনিক যুগান্তরের মোঃ মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম ফারুক হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি মোস্তফা হোসেন বাবলু, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, সমাজ কল্যান সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিনের মোঃ গোলাম রসুল, ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য সম্পাদক দৈনিক নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য দৈনিক নয়া দিগন্তের শামসুর রহমান লাল্টু, দৈনিক কালের চিত্রের জি এম জিয়া, দৈনিক নওয়াপাড়া’র কলারোয়া প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, প্রজন্মের ভাবনা’র এম এ আজিজ ও পত্রদূতের আইয়ুব আলী, মিল্টন কবীর, আহসান উল্লাহ, রেজোয়ান, ফারুক হোসেন রাজ প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার বেলা ১১ টার দিকে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানষ কুমার ঘোষ জানান, পূর্ব থেকে নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন সুভাষ চৌধুরী। নতুন করে তাঁর কিডনিতে পানি জমেছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বর্তমানে তাঁকে সাতক্ষীরা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *