ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 21:35

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা কেঁড়াগাছি ইউনিয়নে সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে এবং সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনের আর্থিক সহযোগিতায় এই বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অধ্যাপক এমএ ফারুক, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সিনিয়র অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারি অধ্যাপক আবুল খায়ের, প্রভাষক আলতাফ হোসেন, মারুফ হোসেন বাবু, জেলা ন্যাপ’র সভাপতি হায়দার আলী শান্ত, প্রধান শিক্ষক বদরুল রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ইয়ার আলী, বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, যুবলীগ নেতা স ম গোলাম সরোয়ার, শেখ শহিদুজ্জামান, ইউপি সদস্য রেহেনা খাতুন, শিক্ষক শাহিন হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *