ঢাকাSunday , 17 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 July 2022, 22:21

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম জানান, ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়,সাবু, তেলাকচু পাতার রস সহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশানো ১শ’ কেজি চিংড়ি জব্দ করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসম্মুখে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা সহ ব্যবসায়ী গোলাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো দশ দিনের কাড়াদন্ড প্রাদান করেছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *