ঢাকাSaturday , 16 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ৩৮২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 July 2022, 22:22

নিজস্ব প্রতিনিধি: র‌্যাবের অভিযানে ৩৮২ বোতল আমদানী নিশিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা (৬০)। তিনি সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, সদর উপজেলার ঘোনা ইউনিয়ন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একপি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ৩’শ ৮২ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে এবং জব্দকৃত ফেন্সিডিলসহ তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *