ঢাকাThursday , 14 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ থানার ওসি’র সাথে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 July 2022, 22:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমানের সাথে মতবিনিময় করেছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টায় থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সাদেকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান বলেন, আমি কিছুদিন আগে এই থানায় যোগদান করেছি। থানা এলাকার মানুষের শান্তি ও কল্যাণের জন্য আমি আন্তরিক ভাবে কাজ করছি। যে কোনো ধরণের অপরাধ ও আইনশৃঙ্খলা বিরোধী তৎপরতা বন্ধে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। কালিগঞ্জ একটি সীমান্ত এলাকা হওয়ায় এখানে মাদক কারবারীদের কিছুটা তৎপরতা পরিলক্ষিত হয়। মাদক কারবারীদের প্রতি কঠোর হুশিয়ারি জানিয়ে তিনি বলেন, যারাই মাদকের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ওসি মোহাম্মদ হালিমুর রহমান।

রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এ সময় বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করে বক্তব্য রাখেন নিয়াজ কওছার তুহিন, আহাদুজ্জামান আহাদ, শেখ ইকবাল আলম বাবলু, গাজী মিজানুর রহমান, শেখ শাওন আহম্মেদ সোহাগ, আরাফাত আলী, বাবলা আহম্মেদ, আফজাল হোসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্যাহ বাহার, তারিকুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *