ঢাকাWednesday , 13 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুস্থদের মাঝে কুরবানির গোশত বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2022, 23:08

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : মুসলিম এইড বাংলাদেশের সহায়তায় দারিদ্র ও দুস্থ পারিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন। প্রতি বছরের ন্যায় এবারও দারিদ্র ও দুস্থ, কুরবানি করতে অক্ষম এমন পরিবারদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

কুরবানির জন্য মুসলিম এইড বাংলাদেশ এর ৩ লক্ষ ৪২ হাজার টাকা আর্থিক সহায়তায় জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী, আশাশুনি উপজেলার প্রতাপনগর, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ও ধুলিহর, তালা উপজেলার খলিশাখালী ইউনিয়নে অতি দারিদ্র প্রতিবন্ধী বিধবা ও উপার্জনাক্ষম অভিভাবকহীন ৩শ’ ৫৮টি পরিবারের মাঝে ৫টি পশু কোরবানি করে ৪শ’ ৭৫ কেজি গোশত বিতরণ করা হয়। এ সময় এলাকাভেদে উপস্থিত ছিলেন এনজিএফ এর হেড অফ মনিটরিং এস এম মাহবুবুল আলম, ম্যানেজার ট্রেনিং আমিনুর রহমান, এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, আনিসুর রহমান আলমগীর হোসেন, সোহরাব হোসেন মমিনুজ্জামান (সুমন) ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকনগণ।

সমগ্র বিতরণ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা প্রত্যক্ষ ও নিবিড় সহায়তা প্রদান করেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রদানকৃত অর্থে মুসলিম এইড ও এনজিএফ প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *