ঢাকাWednesday , 13 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কর্মচাঞ্চল্য ফিরেছে ভোমরা স্থলবন্দরে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2022, 22:30

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। বুধবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দু দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত শুক্রবার (৮ জুলাই) থেকে মঙ্গলবার (১২ জুলাই) পর্যন্ত টানা ৫ দিন ঈদের ছুটিতে বন্দরের সকল ধরনের আমাদানী-রপ্তানীবাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন। ভোমরা স্থল বন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাকসুদ খান জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত টানা ৫ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরো জানান, ছুটি শেষে আবারও উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্য স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। ভোমরা স্থলবন্দর শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। তিনি আরো জানান, প্রতিদিন ভারতের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রায় ৩’শ থেকে সাড়ে ৩’শ পন্যবাহি ট্রাক এই বন্দরে প্রবেশ করে। ভোমরা স্থলবন্দর থেকে প্রতিদিন সরকারের দুই কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব আদায় হয় বলে এই কাষ্টমস কর্মকর্তা আরো জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *