ঢাকাWednesday , 13 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2022, 22:23

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবঃ প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শিক্ষক মাযহারুল ইসলাম, জাহিদ হোসেন, অধ্যাপক শেখর, মুজাহিদুল ইসলাম, আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন বৃক্ষ রোপন, পাখির বাসা স্থাপন, মাটির কাপে চা পানে উদ্বুদ্ধকরণ, করোনা মহামারীর মধ্যে সচেতনতা সৃষ্টি করতে প্রচার-প্রচারণা চালিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আশাশুনিতে একটি দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *