ঢাকাTuesday , 12 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিভাগীয় কমিশনারের গৃহনির্মাণ কাজ পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2022, 22:27

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী।

মঙ্গলবার( ১২ জুলাই) বিকেল ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রমুখ।

প্রকল্প কাজ পরিদর্শন শেষে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীবৃন্দের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিয় করেন।
ওই সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি এবং প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কাজের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *