ঢাকাTuesday , 12 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গদাইপুর শেখ রাসেল স্মৃতি যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2022, 22:16

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে গদাইপুর গ্রামের গদাইপুর শেখ রাসেল স্মৃতি যুব সংঘের উদ্যোগে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। ফাইনাল খেলায় খাঁ বাড়ি ফুটবল একাদশ বনাম সরদার বাড়ি ফুটবল একাদশ মুখোমুখি হয়। টান টান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায় । টাইব্রেকারে খাঁ বাড়ি ফুটবল একাদশ ১টি গোল করতে সক্ষম হয়। ফলে খাঁ বাড়ি ফুটবল একাদশ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করেন। রার্নাস আপ হয় সরদার বাড়ি ফুটবল একাদশ।

মঙ্গলবার (১২জুন) বিকালে গদাইপুর ফুটবল মাঠে গদাইপুর শেখ রাসেল স্মৃতি যুব সংঘের আয়োজনে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ ও পুরস্কার তুলে দেন খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ক্রীড়ামোদী আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম।
এসময় ক্লাবের সভাপতি ইউপি সদস্য খায়রুল ইসলাম,মফিজুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আলী,রাসেল হোসেন,জুলফিকার আলী প্রমুখ।

খেলায় ধারাভাষ্যে ছিলেন রুহুল আমিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প কোন কিছ নেই। আমাদেও সন্তানদেও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তবেই যুব সমাজ আলোর পথ দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *