ঢাকাSaturday , 9 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহাধুমধামের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের পুর্নযাত্রা (উল্টোরথ) উপলক্ষে আলোচনা সভা

admin ঢাকা
আপডেট: 9 July 2022, 16:54

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের পুর্নযাত্রা (উল্টোরথ) ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুরে কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর দত্তের সভাপতিত্বে¡ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দ্বীনবন্ধু মিত্র, উপদেষ্টা অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার রায়, সাধারণ সম্পাদক কৃষিবিদ কিরন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক ও জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সমীর কুমার বসু প্রমুখ। শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় মন্দির কমিটির আয়োজনে ৮দিন ব্যাপি প্রতিদিন দুপুরে ২ হাজার থেকে প্রায় ৩ হাজার ভক্তদের খাওয়ানো হয়েছে ও প্রতিদিন সন্ধ্যায় ভগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার রায়। এসময় সদর সার্বজনীন পূজা মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *