ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে নৌকায় ভোট চেয়ে এমপি রবির পক্ষে গণসংযোগ

admin
October 13, 2018 8:57 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে সরকারের উন্নয়ন তুলে ধরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষে গণসংযোগ করেছেন নেতৃবৃন্দ।
শনিবার (১৩ অক্টোবর) বিকালে ফিংড়ী বাজার, ব্যাংদহা বাজার এবং ভালুকা চাদপুরে এ গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল হক নান্টু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর শাহিন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, বাশদহা ইউনিয়ন আওয়ামী লীগের মাস্টার মফিজুর রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় ‘মানবতার জননী শেখ হাসিনার সালাম নিন, চলতে থাকবে শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন’ এসব শ্লোগান দিয়ে সাতক্ষীরা সদর আসনে মীর মোস্তাক আহমেদ রবির উন্নয়নের খ-চিত্রের লিফলেট বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।