ঢাকাFriday , 8 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুই গ্রæপের সংঘর্ষ: নিহত-১ আহত-২৫

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2022, 21:58

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে আধিপত্য বিস্তার করে দুই গ্রæপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরো ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রমজাননগর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গ্রæপের সদস্যদের মাঝে ফ্যান মেরামতকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে কমপক্ষে আহত হয় ২৫ জন। আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পরে টেংরাখালী গ্রামের আবুল সরকারের পুত্র আমির হোসেন (২৮) কে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। জানা গেছে, উভয় পক্ষ শ্যামনগর হাসাপাতালে ভর্তি রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মূর্শেদ বলেন, ‘কি নিয়ে সংঘর্ষ হয়েছে জানি না। তবে পুলিশ মোতায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *