ঢাকাFriday , 8 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে আত্মসমর্পনকৃত বনদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2022, 21:39

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আত্মসমর্পনকারী বনদস্যুদের মাঝে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে সাতক্ষীরা থেকে র‌্যাব ৬-এর কাছে আত্মসমর্পণকারী জলদস্যুদের আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৬ র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

ঈদ সামগ্রী বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *