ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 20:54

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সর্বসাধারণের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
শনিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই মতবিনিময় সভায় অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠনের প্রধানগণসহ সর্বস্তরের মানুষ।
মতবিনিময় সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
জেলা প্রশাসক এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সকল সমস্যা সমাধান করার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জমান বুলবুল, কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহমেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *