৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : ৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উত্তর পারুলিয়ার সেকেন্দ্রা এলাকার মৃত কেরামত উল্লাহর ছেলে মো. সেরাজুল ইসলাম (৪৭) ও একই এলাকার মৃত মজিদ গাজীর ছেলে মো. নবাব আলী গাজী (৩৫)।
বৃহস্পতিবার (০৭ জুলাই) প্রথম প্রহরের রাত দেড়টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়ার সেকেন্দ্রা এলাকা থেকে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সদস্যরা। র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে দেবহাটা থানার ২নং উত্তর পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামের রাফসান ব্রিকসের মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে দেবহাটা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

Leave a Reply