ঢাকাThursday , 7 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে খানাখন্দে ভরা বুধহাটা-কালিবাড়ি ৪ কি.মি. সড়কটি দ্রæত সংস্কার দাবি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 July 2022, 22:12

সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে বুধহাটা-কালিবাড়ি সড়কের প্রায় ৪ কি.মি. কার্পেটিংয়ের সড়ক খানাখন্দে পরিনত হয়েছে। বুধহাটা ইউনিয়নের পাইথালি গ্রাম থেকে শোভনালী ইউনিয়নের কালিবাড়ি বাজার পর্যন্ত ভারী যানবাহনের চাপে সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড়বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব খানাখন্দে পানি জমে সব ধরনের যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিনই এ সড়কটিতে যানবাহন দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি যাত্রীরা শারীরিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ওই এলাকার ইউপি সদস্য মতিয়ার রহমান।

তিনি জানান- পাইথালী বাজার থেকে কালিবাড়িগামী সড়কের পাইথালী গ্রামের হাফিজুল ইসলাম, নৈকাটি গ্রামের প্রভাষক মোখলেছুর রহমান ময়নার বাড়ির সামনে ও শোভনালী ব্রীজের দক্ষিণ দিকে কার্লভাটের পর থেকে সড়কের বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকটি ইটভাটার ইটসহ বিভিন্ন পন্য বোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে শুকনো মৌসুমে ধুলো-বালি আর বর্ষা মৌসুমে কাদাপানিতে যানবাহনের চাকা আটকে ঘন্টার পর ঘন্টা যান চলাচল ব্যহত হয়।

মঙ্গলবার সকালে এ সড়কে একটি ইজিবাইক উল্টে চাম্পাফুল ইউনিয়নের একই পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। দুর্ঘটনার সময় তাদের কাছে থাকা দুটি দমি স্মার্ট ফোন সড়কের গর্তের পানিতে পড়ে নষ্ট হয়ে যায়।
ওই এলাকার বাসিন্দা সাংবাদিক লিংকন আসলাম জানান- ব্যস্ততম এ সড়কের পিচ খোয়া উঠে বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় যাত্রীদের চলাচল ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শোভনালীর কামালকাটি ব্রীজ ভেঙে পড়ায় বা আশাশুনির মরিচ্চাপ ব্রীজে যানবাহন চলাচল বন্ধ থাকলে এ সড়কটি আরও ব্যস্ততম হয়ে পড়ে। এছাড়া সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী বিভিন্ন ভারী যানবাহন শর্টকাট পথ হিসেবে এ সড়কটি বেছে নেয়। ঝুঁকিপূর্ণ এ সড়কে একবার গাড়ীর চাকা বসে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা ছাড়া কোন উপায় থাকে না।

আশাশুনি সরকারি কলেজের প্রভাষক (সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা) শাহাদাৎ হোসেন টিটল জানান- অনতিবিলম্বে সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত এ সড়কটিতে ছোট-বড় কোন যানবাহনই চলাচল করতে পারবে না। সড়কটি দ্রæত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা প্রয়োজন।
সড়কটি দ্রæত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, জেলা প্রশাসক এস এম হুমায়ুন কবির সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী,যানবাহন শ্রমিক সহ ভূক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *