ঢাকাThursday , 7 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গ্রাম ডাক্তার আশুতোষ নিহত


July 7, 2022 10:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় আশুতোষ রায় (৫৫) নামে এক গ্রাম ডাক্তার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টার দিকে সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন রায়ের ছেলে। বর্তমানে আশাশুনি সদর গ্রামে বসবাসকারী ওই চিকিৎসক বুধহাটার দিক থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে আশাশুনি আসছিলেন।

বিকাল ৪.৩০ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড় পার হয়ে দক্ষিণ চাপড়া গ্রামে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়া খুঁটির সাথে দ্রæতগতির মোটর সাইকেল ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতের মাথার হেলমেট ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। চিকিৎসকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।