বড়দলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে সভা
বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৫নং বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের মিতালী চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জি এম আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জিএম মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকাত আলী, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মহাসিন আলম লিটন, ইউনিয়ন যুব লীগের সভাপতি আছাদুল ইসলাম ফকির, জিএম বাবুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, নূরুজ্জামান মালী, আব্দুল হান্নান, আছাফুর সানা, শিবপদ সরকার প্রমুখ।
বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মন্ডল।

Leave a Reply