ঢাকাWednesday , 6 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ আহমদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 July 2022, 22:23

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আহাম্মদ আলী (সাবেক ফুটবলার) আর নেই। তিনি বুধবার (৬ জুলাই) সকাল সোয়া ১০ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মুকুন্দপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

তিনি স্ত্রী,২ ছেলে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ৫ টায় মহরমের জানাজার নামাজ গড়ের হাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমান্ডারগন ও বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *