ঢাকাWednesday , 6 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 July 2022, 21:42

একে আজাদ ইকতিয়ার ,কেশবপুর: যশোরের কেশবপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও প্রতাপুর সিআইজি সমবায় সমিতির বাস্তবায়নে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। প্রতাপুর সিআইজি সমবায় সমিতির সভাপতি চাঁদ মোড়লের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার।

সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ গাজী।
কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হিসেবে ২টি পাওয়ার টিলার, ৩টি ভ্যান, ৮টি স্প্রে মেশিন ও ৪০টি পণ্য রাখা ক্যারেট দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *