ঢাকাTuesday , 5 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2022, 22:00

কামাল হোসেন, শ্রীউলা প্রতিনিধি : আশাশুনিতে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে মৎস্য ঘের কর্মচারী ও এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দূর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ঘেরের হিসাবরক্ষক শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের ছেলে শামীম হোসেন(৩৭) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী(২৫)।

ঘেরের অন্য কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুরের গোসল সেরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনকে ধরে ফেললে তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *